প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার নিউলাইন ক্লোথিংস লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কনফিডেন্স সিমেন্ট পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ২৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ইস্টার্ণ হাউজিং লিমিটেড, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং  ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দর কমেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা