‘যাদুর কাঠি’র নাম আমরা সবাই জানি। যার ছোঁয়ায় সব খারাপ দূর হয়ে আলো ফুটে অসহায় মানুষ কিংবা অবহেলিত সমাজের মুখে। তেমনি এক পরিবর্তনের জাদুকর নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। 

এক সময় চট্টগ্রাম বন্দরের বদনাম ছিল এর ধীর গতির জন্য। বেশি সময় লাগায় জাহাজকে বেশি সময় বন্দরে অবস্থান করা লাগত। অপেক্ষমান সময়ও বেশি লাগত। তবে লোডিং আনলোডিংয়ের ধীর গতির গল্প মুছে দিয়েছে একটি প্রতিষ্ঠান। তার নাম সাইফ পাওয়ার টেক লিমিটেড। আরও পরিস্কার করে বললে এর নেপথ্য নায়ক একজন। তিনি তরফদার রুহুল আমিন। সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তিনি।

২০০৪ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাপান থেকে গ্যান্ট্রি ক্রেন ক্রয় করে। তখন জাপানের মিৎসুবিশি ও সুমোটোমো কোম্পানির এ প্রকল্পের সঙ্গে জড়িত ছিল এবং সাইফ পাওয়ারটেক এ কোম্পানির স্থানীয় কনট্রাক্টর হিসেবে কাজ করেছিল। চুক্তি ছিল বন্দর কর্তৃপক্ষ গ্যান্ট্রি ক্রেন চালু করলে এ কাজের মেনটেইন্যান্স করবে সাইফ পাওয়ারটেক। অপারেশন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ওই অপারেশনও সুপারভাইজ করবে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে সাইফ পাওয়ারটেক। এ সময় বন্দর কর্তৃপক্ষ নিজেদের অপারেটর দিয়ে গ্যান্ট্রি ক্রেন চালানোর চেষ্টা চালায়। কিন্তু আধুনিক এসব গ্যান্ট্রি ক্রেন চালানোর মত অভিজ্ঞতা না থাকায় বন্দর কর্তৃপক্ষ এক্ষেত্রে ব্যর্থ হয়। পরে এ কাজের জন্য ওপেন টেন্ডার আহ্বান করে প্রাইভেট অপারেশনে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের সেই সিদ্ধান্ত মোতাবেক ‘মেসার্স সাইফ পাওয়ার টেক’ দুবাই পোর্টসহ বিশ্বের বিভিন্ন বন্দরের অভিজ্ঞতাসম্পন্ন অপারেটর এনে গ্যান্ট্রি ক্রেন অপারেশন চালু করে। এবং সেই অভিজ্ঞতার তারা পরে টার্মিনাল অপারেটর হিসেবে কাজ শুরু করে।

২০০৭ সালের মার্চ মাসে যখনসাইফ পাওয়ারটেকে অপারেটর হিসেবে অপারেশন শুরু করে, তার আগে যেখানে চট্টগ্রাম বন্দরের  টার্মিনালে তখন বছরে ২ লাখ ১০ হাজার টিইউএস কনটেইনার উঠানামা হতো। সাইফ দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় এ সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রথম দিকে সাড়ে ৩ লাখ থেকে পৌনে চার লাখ এবং পরে এ সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণেরও বেশি পাঁচ লাখ টিইউএসে উন্নীত করতে সক্ষম হয়। এ সংখ্যা দ্বিগুণ হওয়ার কারণে আমদানি রফতানিকারকরা তাদের পণ্য দ্রুত রফতানি ও খালাস করতে পারছেন। চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ও এর ফলে বেড়েছে। আমি বলব চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এটা একটা বড় পরিবর্তন। এক কথায় আগের ধীরগতির কাজ আর নেই। বলা যায়বন্দরের চেহারা বদলে দিয়েছে সাইফ পাওয়ারটেক।

এই অসাধ্য সাধন করেছেন তরফদার রুহুল আমিন। শুধু ব্যবসা নয় তাঁর মাথায় ছিল দেশ সেবার নেশা। তাই নিবিড়ভাবে লেগেছিলেন তিনি। শুধু ব্যবসা করা, শুধু মুনাফা অর্জন করা তাঁর কাম্য নয় কখনোই। দেশের ফুটবলের নতুন জাগরণের নায়কও  তিনি । বন্দরের বেসরকারি নিউমুরিং টার্মিনাল অপারেটর হিসেবে কাজ করে তরফদার রুহুল আমিন এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন। দেশ—বিদেশে নিষ্ঠাবান উদ্যোক্তা ব্যবসায়ীক ব্যক্তিত্ব হিসেবে তাঁর সুনাম আজ বিস্তৃত। সমাজসেবা ও গরীব—দুঃখী মানুষের কল্যাণে তরফদার মো. রহুল আমিনের অবদান রীতিমত শ্রদ্ধা জাগানিয়া পর্যায়ে পৌঁছেছে। দেশের যে প্রান্তে মানুষের কষ্টের খবর তাঁর কাছে পৌঁছায়, তিনি সেখানেই হাত বাড়ান সহযোগিতার।  খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগীতা নিয়ে তাঁর সাইফ পাওয়ারটেক গ্রুপ হাজির থাকে সবসময়। অসংখ্য সামাজিক—মানবিক সংগঠন এই মানুষটির সহায়তা পায় নিয়মিত। স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরে তিনি দান করেন অকাতরে।

ফুটবল খেলা প্রসংগে তরফদার রুহুল আমিন বলেন, দেশের গ্রামগঞ্জে এবং সর্বত্র খোঁজ নিলে দেখা যাবে আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দু-একমাসের মধ্যে বাচ্চাদের ফুটবল কিনে দেই। বল নিয়ে তারা নাড়াচাড়া করে লাথি দেয়। এভাবে ফুটবলের সঙ্গে তাদের পরিচিতি করাই। আমি মনে করি এ ফুটবল বাঙালি জাতির রক্তের সঙ্গে মিশে আছে। অর্থনীতিতে সর্বক্ষেত্রে যেখানে দেশ উন্নতি করছে এগিয়ে যাচ্ছে। খেলাধুলায় ক্রিকেটে আমরা লাল সবুজ পতাকাকে বিশ্ব দরবারে মাথাউঁচু করে দাঁড়াতে পেরেছি। অথচ ফুটবলে আমরা যেখানে আরো আগে এগিয়ে যেতে পারতাম কিন্তু পারিনি। বিশ্ব ফুটবল অঙ্গনে আমাদের অবস্থান আজ সবার নিচে অর্থাৎ আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। এই পিছিয়ে যাওয়া থেকে ফুটবলকে একটি ভালো অবস্থানে দাঁড় করাতে আমরা দেশব্যাপী কাজ করে যাচ্ছি।ভবিষ্যতে ফুটবলে বিশ্ব মানচিত্রে একদিন লাল সবুজের পতাকাকে উন্নীত করব সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।