প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে এসবিএসি ব্যাংক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে এসবিএসি ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৬৪ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ১৩ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, মন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা