প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

পুঁজিবাজার ডেস্ক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪

বিদায়ী সপ্তাহে (০১-০৫ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৫টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ১৯ দশমিক ১৭ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা পাওয়ার এবং ১৬ দশমিক ৩৬ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো: কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো গ্রীণ সুকুক, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জুট স্পিনার্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা