প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে লিন্ডে বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪

বিদায়ী সপ্তাহে (০১-০৫ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৫টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৭৫ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ২৪ দশমিক ৮২ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিব্রা ইনফিউশন, এবং ২১ দশমিক ৫০ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।

দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো, ন্যাশনাল টি , ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, জিপিএইচ ইসপাত, উসমানীয়া গ্লাস এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা