প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১-০৫ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.১৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১৯ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমজেএল বাংলাদেশের ২৬ কোটি ৫২ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ২৪ কোটি ৫০ লাখ টাকা, গ্রামীণফোনের ২০ কোটি ৯২ লাখ টাকা, ইবনে সিনা ফার্মার ১৪ কোটি ৭৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ৭৩ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৬৪ লাখ টাকা এবং আইএফআইস ব্যাংক পিএলসির ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা