তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার পদে মো. নিজামুল কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রদবদল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে তিনি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মো. নিজামুল কবীরকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।