প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক মোহাম্মদ শামসুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪

বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রদবদল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা