প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিঃ জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগ সরকার যে ‘নির্যাতন’ করেছে, তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দিয়ে বলেন, কারও ওপর প্রতিশোধ নেবে না তাঁর দল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। এ সময় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে। মিথ্যা বিচার করে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে হত্যা করেছে। সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও ১৫ বছর কাজ করতে পারেনি। তাদের হত্যা, গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সেই তালা খুলেছে।

জামায়াতে ইসলামীর ওপর যে নিপীড়ন করা হয়েছে সে জন্য কারও প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন জামায়াতের আমীর। তিনি বলেন, ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয়, তবে তাকে স্বচ্ছ আইনী প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী উত্তরে ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা