প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোর থেকে বৃষ্টিতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪

গত কয়েকদিনের তীব্র গরমের পর আজ (মঙ্গলবার) দিনের প্রথম প্রহর থেকেই রাজধানীতে বিভিন্ন জায়গায় ঝরছে বৃষ্টি। এর ফলে গরমে অতিষ্ঠ প্রাণ-প্রকৃতিতে মিলেছে স্বস্তি।

মঙ্গলবার ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে।

সকালে ভারী বৃষ্টি হলেও মেঘলা রয়েছে আকাশ। আকাশজুড়ে কালো মেঘের বিচরণ। যে কারণে প্রকৃতিতে অন্ধকার অবস্থা বিরাজ করছে। আবার যেকোনো সময় আকাশ ভেঙে নামতে পারে বৃষ্টি।

সকালের এ বৃষ্টিতে বেশ ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়া নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা