প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাওলানা মামুনুল হকের নিকট বন্যার্তদের জন্য উপহার তুলে দিল দে-ছুট ভ্রমণ সংঘ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৪

সম্প্রতি দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ’র পক্ষ হতে, বানভাসিদের জন্য উত্তোলিত নগদ অর্থ দেশবরেণ্য আলেম হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব হযরত মাওলানা মামুনুল হক (দাঃমাঃ) নিকট- সংগঠনের চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম হস্থান্তর করেন।

বন্যার্তদের উপহার প্রদান প্রক্রিয়া মূহুর্তে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহঃ) সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মাহবুবুল হক ( রঃহি) সহ দে-ছুট এর পরিচালনা পর্ষদের মুহাম্মদ জসিম উদ্দিন ও আরাফাত হাসান সহ প্রমুখ।

ত্রাণ নয় উপহার – সুষম বন্টনের অঙ্গীকার। এই চেতনা ধারণ করেই দে-ছুট ভ্রমণ সংঘ নিজেরা বন্যার্ত অঞ্চলে না গিয়ে, কাওমি ঘরনার মাধ্যমে পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দে-ছুট দেশের একটি ব্যতিক্রম ভ্রমণ সংগঠন। যখন যেমন, তখন তেমন স্লোগানে তারা পরিবেশ নষ্ট না করে ভ্রমণের আয়োজন করে থাকেন। সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের খরচে এবং প্রকৃতির সাথে মিশে থাকে তাদের ভ্রমণ আনন্দ। ভ্রমণের সময় ক্ষুদ্র আকারে হলেও তারা কিছুটা অর্থ সহায়তা করে থাকেন।

এই সংগঠন অচেনা ভ্রমণ স্থানকে প্রসিদ্ধ করার ব্যাপারেও অগ্রণী ভূমিকা পালন করে ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা