প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অর্থনীতির শ্বেতপত্র প্রস্তুতি কমিটির নেতৃত্বে ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৪

বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশের অর্থনীতির উপর শ্বেতপত্র প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রফেসর এ কে এনামুল হক, ফেরদৌস আরা বেগম, ইমরান মতিন, ড. কাজী ইকবাল, ড. এম তামিম, ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রফেসর মুস্তাফিজুর রহমান, ড. সেলিম রায়হান, ড. শারমিন্দ নীলর্মী, ড. তাসনিম আরেফা সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন প্রমুখ।

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা এক প্রজ্ঞাপনে জানায়, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে তিনি কমিটির অপরাপর সদস্যদের মনোনীত করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা