প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রোমান্স উইমেন কেয়ারের খাদ্য সামগ্রী বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৪

চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা কবলিত এলাকায় অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করেছেন জয়িতা পুরষ্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা, শাহরাস্তি প্রেসক্লাবের একমাত্র নারী সদস্য ও রোমান্স উইমেন কেয়ারের স্বত্বাধিকারী রোমানা রুমকি।

শনিবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামে বন্যার্ত মানুষের কাছে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী ও ঔষধ পৌঁছে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য হাসান আহমেদ বাবলু, আহসান হাবিব পাটওয়ারী প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে এক সাক্ষাৎকারে এ নারী উদ্যোক্তা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের জন্য উপহার হিসেবে নিজ উদ্যোগে তিনি এ আয়োজন করেছেন।
এছাড়া তিনি বিগত করোনা কালীন সময়েও মানুষের পাশে ছিলেন। তিনি আরও জানান এটি একটি অরাজনৈতিক উদ্যোগ। শুধুমাত্র নিজ দায়িত্ববোধ থেকে মানুষের পাশে থাকার জন্য এ প্রয়াস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা