প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরকারের ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানানো হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেন, ‘অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাঁদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায়।’ তিনি জানান, আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারবেন।

অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণকাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলে তিনি উল্লেখ করেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

ব্যাংক: সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়

হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা