প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৯৯৮ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪

উপজেলা চেয়ারম্যানের পর এবার সারা দেশে উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে, ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা