প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে ট্রাফিকিং করা শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪

চাঁদপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মাঝে উপহার পৌঁছে দিয়েছে আকিজ বেকারস লিমিটেড। রোটারিয়ান শেখ সোহেল হাসান এই উদ্যোগ নেন। আজ (১১ আগস্ট) এসব উপহার পেওঁছে দেয়া হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এড.নুরুল আমিন খান আকাশ, রোটারিয়ান শেখ সোহেল, হাসান আল জায়েদ রিফাই, রোটারিয়ান শরীফ ফেরদৌস শাহীন প্রমুখ।

এসময় তারা বলেন, সকল উদ্যোগে তরুণরাই আমাদের স্বপ্ন। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদেরকে সাথে নিয়ে আমরা একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে চাই, এই লক্ষ্যে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিকিং ও দেওয়াল লিখনিদেরকে সম্মান জানাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় তারুণ ছাত্রসমাজের  মাঝে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা