প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নেমেছে।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন। এর আগে ফুল কোর্ট সভা ডেকেও তা স্থগিত করেন প্রধান বিচারপতি। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ফুল কোর্ট সভা ডাকতে পারেন না।