প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৩৬১ থানার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৪

সারাদেশে ৩৬১টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে। শুক্রবার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর জানায়, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি সর্বমোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

এদিকে, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সদস্য মোতায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গতকাল (৮ আগস্ট) ও আজ শুক্রবার (৯ আগস্ট) সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পলায়নে উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে। সেইসাথে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাট এর ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা