প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুক্তি পেলেন গোলাম আজম ও মীর কাসেম আলীর ছেলে আযমী-আরমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৪

মুক্তি পেয়েছে ন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এবং জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) ‘আয়না ঘরের’ বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় তাদের মুক্তি দেয়া হয়। ২০১৬ সালের আগস্টে তাদের আটক করা হয়েছিল।

সে সময় পরিবারের অভিযোগ অস্বীকার করে সরকার। এবার ৮ বছর পর অক্ষত অবস্থায় আযমী ও আরমানকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিজিএফআই। মঙ্গলবার (০৬ আগস্ট) সকালে আযমীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার বিকেলে ছাত্র-জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই গুম হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি তুলে স্বজনরা।

গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠন এবং কয়েকটি গণমাধ্যম দাবি করে আসছে, ডিজিএফআইয়ের ‘আয়না ঘরে’ বিরোধীমতের অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।

গণবিস্ফোরণের মুখে হাসিনা সরকার পতনের পর সোমবার রাতে ২০-২৫ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নেন। অতিদ্রুত পরিবারের কাছে অক্ষত অবস্থায় হস্তান্তরের দাবি করেন তারা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মুক্ত করে দেওয়া হয় তাদের। যাদের মধ্যে ছিলেন আবদুল্লাহিল আমান আযমী। আযমী সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা