বাংলাদেশ ব্যাংক তথ্যমতে, জুলাই শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার, জুন শেষে তা ছিল ২৬ দশমিক ৮১ বিলিয়ন। জুলাইতে প্রথমবারের মত নিট রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সে সময়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল বিদেশি মুদ্রার নিট সঞ্চিতি দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে নিট রিজার্ভ গণনা করা হয়। গ্রস বা মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ জানা যায়।
জুনের শেষ দিনের তুলনায় জুলাইয়ের শেষ দিন পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার।
জুলাই মাস শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়ায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, জুন শেষে যা ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ তথ্যে বৃহস্পতিবার এ তথ্য পাওয়া যায়।
সেদিন রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, এর তিন সপ্তাহ পর জুলাইয়ের শেষে রিজার্ভ কেবল ২ কোটি ডলার বাড়ে।
এ সময় বাংলাদেশ ব্যাংক সরকারি ঋণপত্র বা এলসি খোলার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে, যদিও ডলার বিক্রির পরিমাণ আগের চেয়ে কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবার বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার রাখার একটা সীমা থাকে, তার চেয়ে বেশি ডলার ব্যাংকে থাকলে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক কিনেও নেয়।
নিট রিজার্ভের তথ্য এর আগে কখনই প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফের ঋণ অনুমোদনের পর ২০২৩ সালের জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করছে।