যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ মুক্তি পেয়েছেন। স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বন্দিবিনিময়ের ঘটনা এটি ।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের মধ্যস্থতায় সাতটি দেশ এই বন্দিবিনিময় চুক্তির সঙ্গে জড়িত। এই প্রক্রিয়ায় রুশ কারাগার থেকে ১৬ জন মুক্তি পেয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১০ জন। মুক্তির পর বন্দিদের আঙ্কারার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে। খবর বিবিসির ও আল জাজিরার।
অন্যদিকে রাশিয়ার জেল থেকে ছাড়া পাওয়া ১৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন নাগরিক ও এক গ্রিনকার্ডধারীসহ জার্মানির পাঁচজন বন্দি ছিলেন। সেইসঙ্গে রয়েছেন সাতজন রুশ রাজনৈতিক ভিন্নমতাবলম্বী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, অন্যায়ভাবে রাশিয়ায় আটক থাকা এই বন্দিরা অবশেষে বাড়িতে পৌঁছাচ্ছেন।