প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন ৩১ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সব সরকারি-বেসরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিন থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর দেশের পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনার আলোকে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি স্বাভাবিক নিয়মে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে পোস্ট ক্লোজিং থাকবে দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার ঘোষিত টানা তিনদিন সাধারণ ছুটির পর গত বুধবার (২৪ জুলাই) পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। ওই দিন এবং পরের দিন বৃহস্পতিবার (২৫ জুলাই) সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

এ সময়ে সরকারি-বেসরকারি অফিস চলে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। গত শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। ওই নির্দেশনার আলোকে রোববার থেকে মঙ্গরবার পর্যন্ত উভয় পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা