প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সব হত্যাকান্ডের বিচার হবেঃ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডসহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচারবিভাগীয় তদন্ত হবে।

কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা দেশকে কোন উদ্দেশ্যে অরাজকতার দিকে ঠেলে দিলো, তা তদন্ত করে বের করা হবে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা