প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিটি করপোরেশনের এলাকার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে গতকাল। শিক্ষামন্ত্রণালয় বরাতে আলাদা আলাদা আদেশে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়। বাকী ছিল প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য এখন শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (১৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভূক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাক

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা