প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ‘টেন মিনিট স্কুল’ এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে। স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেয়া হয়। একই তথ্য নিজের আইডিতে শেয়ার করেন মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপ-এ তিনি এ নিয়ে কথা বলেন।

তবে কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে-সেটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা