প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে খরচ ৫ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল।

দুই কোটির বেশি ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসর। প্রায় ৫০০ কারিগরের হাতেই সেজে উঠেছিল অনন্ত-রাধিকার ছাদনাতলা।

এছাড়াও নানা দেশের প্রায় ২৫০০ পদের খাবারের আইটেমে সেজে উঠেছিল অনন্ত-রাধিকার বিয়ের মেনু। যা রেঁধেছিলেন ৫০০ শ্যেফ। অধিকাংশই খাবারের মেনু পছন্দ করে দিয়েছিলেন নীতা আম্বানি।

গোটা বিশ্ব দেখল বিয়ে কাকে বলে! একের পর এক ঝলমলে অনুষ্ঠান, বিশ্বের নামী-দামি ব্যক্তিদের উপস্থিতি, সবকিছু মিলিয়ে এলাহি আয়োজন। ছোট ছেলের বিয়েতে কয়েক ধাপে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করেছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি।

দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই বিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ অনুষ্ঠান। আসুন জেনে নেওয়া যাক এই এলাহি বিয়ের হিসেব নিকেশ-

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুসারে, অনন্ত-রাধিকার বিয়েতে অতিথিদের আসার জন্য ১০০ টি প্রাইভেট জেটের বন্দোবস্ত ছিল। এই বিশেষ বিমানে চড়েই দেশ-বিদেশ থেকে মুম্বাইয়ে এসেছিলেন অতিথিরা।

অনন্ত-রাধিকার বিয়ের কার্ডের দামই ছিল ৬ লাখের মতো। একটি বাক্সতে সোনা ও রুপায় মোড়া উপহার ছিল প্রত্যেকটি নিমন্ত্রণ পত্রতে। ভারতে সাধারণ শ্রেণি পেশার মানুষের একটি বিয়ের পুরো খরচ যেন বিয়ের কার্ড তৈরি করতেই ব্যয় করেছে আম্বানি পরিবার।

প্রত্যেক অতিথিকে দেওয়া হয়েছিল ১৮ পাতার ড্রেসকোড। যার মধ্যে স্পষ্ট লেখা ছিল প্রতি চার ঘণ্টায় বদলাতে হবে পোশাক। ফলে ঘণ্টা ব্যবধানে নিজেদের পোশাক পরিবর্তন করতে হয়েছে অতিথিদের।

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদন দুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হয় বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করেন।

দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলে এই জুটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা