প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর দরপতনের শীর্ষে আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ জুলাই-১১ জুলাই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৪টির শেয়ারদর কমেছে। এর মধ্যে দর দরপতনের তালিকায় উঠে এসেছে আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৫৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৭৩৫ টাকা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনিলিভারের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। আর শেয়ারের দাম ৯ দশমিক ২২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তুং হাই নিটিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, লিনডে বাংলাদেশ এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা