প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাবি শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিবে জেনিথ লাইফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৪

প্রথম মেয়াদে সফলতার পর সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে দ্বিতীয় মেয়াদের জন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: অবায়দুর রহমান প্রামানিক এবং জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ অবায়দুর রহমান প্রামানিক এবং জেনিথ লাইফের ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার হোসেন সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুস সালাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এস. এম. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এস. এম. একরাম উল্লাহ, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ সায়েদুজ্জামান মিলন, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন, উপ-রেজিস্ট্রার আবু মোঃ তারেক এবং জেনিথ ইসলামী লাইফের রাজশাহী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ ইদ্রিস আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাঃ রাবেয়া বসরী উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী দুর্ঘটনা অথবা অসুস্থতার কারণে ইনডোর চিকিৎসা বাবদ বার্ষিক সর্বোচ্চ ৮০ হাজার টাকা এবং আউটডোর চিকিৎসা বাবদ বার্ষিক সর্বোচ্চ ২০ হাজার টাকা স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। তাছাড়া কোন শিক্ষার্থী মৃত্যুবরণ করলে ওই শিক্ষার্থীর অভিভাবক পাবেন ২ লাখ টাকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা