প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৪

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবেন তারা। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ করেই শুক্রবার বিকেলে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছে।

তবে, রাজনীতিতে বিএনপিকে ছাড় না দেয়ার সিদ্ধান্ত থেকেই এই আয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। শুক্রবার দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মৃক্তির দাবিতে সমাবেশ করার অনমুতি পায় বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মৌখিক অনমুতি পাওয়ার কথা জানায় বিএনপি। তারা আজ (শনিবার) নয়াপল্টনে সমাবশে করবে। এই ঘোষণার পরপরই আওয়ামী লীগের এই ঘোষণা এল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা