প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ ‍দুপুরে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ জুন) দুপুর ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনের এ সমাবেশে হবে। সমাবেশ নিয়ে ইতোমধ্যে প্রশাসনের পক্ষে থেকে অনুমতি পেয়েছে বিএনপি।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবিতে দুপুর ২টায় আনুষ্ঠানিক সমাবেশে শুরু হবে।

পুলিশের অনুমতি পাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে এ্যানী বলেন, ২৭ তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষে থেকে মৌখিকভাবে জানিয়েছে, তারা সমাবেশে আমাদের সহযোগিতা করবে।

বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে ২০২৩ সালে অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা