প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বগুড়ার কারাগার থেকে পালালেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৪

বগুড়ার কারাগার থেকে পালালেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন তারা। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আবারও ধরা হয় বলে জানা গেছে।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ‘বিষয়টি অনেক স্পর্শকাতর। পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা