প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোমবার লেনেদেনের শীর্ষে লিন্ডে বিডি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪

সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি লিমিটেড। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৪ জুন) লিন্ডে বিডির ২৩ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সি পার্লের আজ ১৩ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্যাপিটেক গ্রোথ ফান্ড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএটিবিসি, রূপালী লাইফ ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিলিভার কনজ্যুমার, লাভেলো আইসক্রিম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা