প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতন, কমেছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪

সপ্তাহের প্রথম দিন সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, দর কমেছে ২৫৫ কোম্পানির এবং ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা