প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুন, ২০২৪

বৃহস্পতিবার (২০ জুন) মূল্যসূচকের বড় উত্থানের দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫৫ টি কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। এর মধ্যে দর পতনে শীর্ষে ১০ কোম্পানির শেয়ারের দাম কমেছে ২.৬৭ শতাংশ থেকে ২.৯৯ শতাংশ পর্যন্ত।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ ছিল গ্লোবাল হেভি কেমিক্যাল। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৯৯ শতাংশ। শেয়ারটির দাম ১ টাকা ২০ পয়সা কমে ৩৮ টাকা ৯০ পয়সায় নেমেছে।

ডিএসইতে আজ দরপতনে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির দাম ৩৮৮ টাকা ৬০ পয়সা থেকে কমে ৩৭৭ টাকা হয়েছে।

তৃতীয় স্থানে থাকা আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৯৪ শতাংশ। এই কোম্পানিটির শেয়ারের দাম ৩ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সায় নেমেছে।

তালিকার বাকী কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং (২.৯৪%), সাফকো স্পিনিং (২.৯৪%), মিথুন নিটিং (২.৯২%), ক্রিস্টাল ইন্স্যুরেন্স (২.৮৮%), শ্যামপুর সুগার মিলস (২.৮০%), দুলা মিয়া কটন (২.৮০%) ও জিলবাংলা সুগার মিল (২.৬৭%)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা