প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওয়ালটন পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস. এম রেজাউল করিম তার ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

এস এম রেজাউল করিম গত ৩০ এপ্রিল তার হাতে থাকা ৩ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৯০টি শেয়ারের মধ্য থেকে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন, যা পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে কার্যকর হওয়ার কথা।

আজ বুধবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, এস এম রেজাউল করিমের ঘোষিত ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা