প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সৌদীআরবের আল-আলিফ শহরে চাঁদপুরের ৩ যুবক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৪

সাব্বির, সবুজ, রিফাত তিনজন চাঁদপুরের হাইমচরের সন্তান। জীবিকার তাগিদে ছিলেন সৌদীআরবে। সেখানেই  সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এই তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩) দুপুরে সৌদি আরবের আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।

শুক্রবার (১৪ জুন) সকাল ১০টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী বলেন, তারা তিনজন সৌদি আরবের আল আলিফ শহরে কর্মরত ছিলেন। সেখানেই সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। তাদের মরদেহ দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা