প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ১৫ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৪

ঢাকা-টাঙ্গাইলে মহাসড়‌কে একটি মালবাহী ট্রাক উল্টে গেলে দীর্ঘ যানজেটের সৃষ্টি হয়েছে। ট্রাকটি উত্তরবঙ্গে যাচ্ছিল। এতে মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে আটকা পড়েছে যানবাহন। ঈদে ঘরমুখো মানুষেররা তাতে মারাত্মক বিড়ম্বনা পোহাচ্ছে।  শুক্রবার (১৪ জুন) ভো‌রে বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতী উপ‌জেলার পুংলী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর সকাল ৮টার দিকে মালবাহী ট্রাকটিকে সরিয়ে নেওয়া হলে যানবাহন ব্যাপক চাপ বাড়ে। এতে ধীরগতিতে চলছে যানবাহন। এমনিতেই গতকাল থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ ছিল অনেক বেশি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভো‌রে এক‌টি মালবাহী ট্রাক সড়‌কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মালের বস্তাগু‌লো সড়‌কে স‌ড়িয়ে ছি‌টি‌য়ে প‌ড়ে। ফ‌লে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। ত‌বে সা‌র্ভিস লেন চালু ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকটি স‌রি‌য়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা