প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মাঝে ২২৪টির শেয়ারদর বেড়েছে।

 

এদিন ডিএসইতে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

 

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আজ ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

 

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন জুবিলি ফান্ড, গ্লোবাল হেভি কেমিক্যাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, শেপার্ড ইন্ডাস্ট্রিজ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা