প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে বাংলাদেশ ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের। আজ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুর মাঝে ১১৩টির দর কমেছে।

 

এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৮৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

 

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৭ শতাংশ। পাশাপাশি ২ দশমিক ৯৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

 

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শ্যামপুর সুগার মিলস, এফএএস ফাইন্যান্স, লাভেলো আইসক্রিম, পিপলস লিজিং, সোনালী আঁশ, ই-জেনারেশন, আমান কটন।

 

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা