প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪

পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। মানুষ খুব সহজেই ঢাকা থেকে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে কুমিল্লায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার এমন চিত্র দেখা গেছে।

 

যাত্রীরা জানায়, সড়কে কোনো যানজট নেই। ভাড়া আগের মতো ৩৫০ টাকা নেওয়া হয়েছে। রাস্তা একদম ফাঁকা। গাড়ির চাপ কম।

 

হাইওয়ে পুলিশ জানায়, গত রোজার ঈদের মতোই পরিকল্পনামাফিক মহাসড়ককে যানজট মুক্ত রাখার ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতোই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সুন্দর ঈদযাত্রা উপহার দিতে পারব ঘরমুখো মানুষকে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা