আগামী ১৭ই জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। এবার সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি মিলেছে পাঁচ দিন। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি। আজ বৃহস্পতিবার (১৩ই জুন) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ই জুন) ঈদের পর অফিস করবেন তারা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত।
এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।