ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ই জুন) এ ঘটনা ঘটে জানিয়েছে প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা।
শিসেকেদি জানান, দেশটির মুশি শহর কওয়া নদীতে বুধবার এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ২৭০ জনেরও বেশি যাত্রী ছিলো। উদ্ধারকর্মীরা জানায়, ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের তল্লাসি অভিযান চলছে।
এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রেসিডেন্ট। সেইসাথে এর তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।