প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪

সীমান্তের ওপারে মিয়ানমার মর্টারশেল ও গোলাগুলির বিকট শব্দ। এতে আতঙ্কে আছে টেকনাফের বাসিন্দারা।

 

স্থানীয়রা জানান, মিয়ানমারের দেশের আকাশসীমায় উড়ছে যুদ্ধবিমান। এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন বাংলাদেশের দুই দ্বীপের বাসিন্দারা। দ্বীপের পূর্বে চলমান যুদ্ধে মিয়ানমারের রাখাইন মংডুতে হাসসুরাতা ও মেরুল্ল্যা গ্রামে ব্যাপক মর্টার শেলের শব্দ হচ্ছে। ওপারের বিকট শব্দে কেঁপে উঠেছে এপারের বাড়ির উঠান। এছাড়া সে দেশের আকাশে যুদ্ধবিমানও দেখা গেছে। জলসীমায় সে দেশের জাহাজ দেখা যাচ্ছে।

 

এদিকে, সেন্টমার্টিনে যাতায়াত ও পণ্য পরিবহনের বিকল্প উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

 

দায়িত্বশীল সূত্র জানায়, সেন্টমার্টিনে খাদ্যপণ্য যাবে কক্সবাজার থেকে আর রোগীসহ যেকোনো জরুরী যাতায়াত করতে হবে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর থেকে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা