আসন্ন ঈদ উল আযহার জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। আজ বুধবার (১২ জুন) সকালে ঈদগাহে প্রস্তুতি কার্যক্রম দেখতে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
শেখ ফজলে নূর তাপস জানান, এক একটা জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায়ে করতে পারবে জাতীয় ঈদগাহে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।