দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন গতদিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৮৩ পয়েন্টে।
এছাড়াও, এদিন ডিএসইএস সূচক ৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১২ পয়েন্টে।