প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ড. ইউনূসের মন্তব্য অসত্যঃ আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন, ২০২৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও ক্ষেত্রে বিচার ব্যবস্থা সেভাবে এগুচ্ছে। তিনি বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কিছু বলতে পারে না। আইনমন্ত্রী বলেন, তিনি আদালত প্রাঙ্গনে যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং ভিত্তিহীন। এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক।

 

বুধবার (১২ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা