কুয়েতের দক্ষিণাঞ্চল মাঙ্গাফ শহরে শ্রমিকদের আবাসন ভবনে আগুন লাগার ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। বুধবার (১২ জুন) এ ঘটনা ঘটে জানিয়েছে সংবাদমাধ্যম রয়র্টাস।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন লাগার কারণ এখনও জানা যায় নি।