প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিচ্ছেদের পরে এক মঞ্চে তাহসান-মিথিলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন, ২০২৪

ওটিটি প্লাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। এটির নাম ‘বাজি’, নির্মাণ করেছেন আরিফুর রহমান। ঈদে স্ট্রিমিং হবে এটির। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায রাজধানী গুলশানের একটি ক্লাবে অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে।

 

বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করেনি চরকি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।

 

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশাসহ আরও অনেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা