প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি নিরপরাধ: ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন, ২০২৪

যতদিন অপরাধী প্রমাণিত না হচ্ছে, ততদিন আমি নিরপরাধ। আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকাটা অপমানজনক। অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়েছে। এটা কারও ক্ষেত্রেই যেন প্রযোজ্য না হয় বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস।

 

বুধবার (১২ জুন) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ প্রাঙ্গণে সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, একটা সভ্য দেশে কেন এরকম হবে! আদালতে শুনানিকালে কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে। যেখানে এখনো বিচার শুরুই হয়নি, যেখানে অপরাধী সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি। নিরপরাধ নাগরিক কেন খাঁচার ভেতর— এই প্রশ্নটা তুললাম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা