প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ ব্লকে লেনদেন ৩১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন হয়েছে। এরমধ্যে ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৩ লাখ ৫৭ হাজার ৮৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকা।

মঙ্গলবার (১১ জুন) ব্লকে সবচেয়ে বেশি মেঘনা পেট্রোলিয়ামের ১২ কোটি ৭১ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার ৩ কোটি ৬ লাখ ৮০ হাজার ও তৃতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪৪ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা